গিভমিস্পোর্টের প্রতিবেদক বেন জ্যাকবসের খবর অনুযায়ী, ফরাসি সেন্টার-ব্যাক দিসাসির দাম ২৫ মিলিয়ন পাউন্ড নির্ধারণ করেছে চেলসি।

বর্তমানে ২৮ বছর বয়সী দিসাসি গত মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে ওয়েস্ট হ্যামের হয়ে খেলেছিলেন। এখন তাঁকে চেলসির পরিকল্পনার বাইরে বলে মনে করা হচ্ছে।
বেন জ্যাকবসের ভাষ্য অনুযায়ী, রোমা ও এসি মিলান উভয়েই দিসাসির পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে। এই ফরাসি খেলোয়াড়ের জন্য চেলসির দাবি ২৫ মিলিয়ন পাউন্ড, যা প্রায় ৩০ মিলিয়ন ইউরোর সমান।
